× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে মির্জার ১ ও বাদলের ২ অনুসারী গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ১ অনুসারী এবং তার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা

নোয়াখালী প্রতিনিধি- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ১ অনুসারী এবং তার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ২ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, মেয়র সমর্থিত বসুরহাট পৌরসভার রামদি গ্রামের আব্দুল্লাহ আল মান্নানের ছেলে আব্দুল্লাহ আল মিনার (২০) এবং বাদল অনুসারী মুছাপুর ইউনিয়নের মৃত অজি উল্যার ছেলে মাইন উদ্দিন ওরফে জসিম উদ্দিন (৪৫) এবং চর ফকিরা ইউনিয়নের চরকালি গ্রামের শাহজাহানের ছেলে জিন্নাত হোসেন রনি (২০)।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আব্দুল্যাহ আল মিনারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা, মাইন উদ্দিন ওরফে জসিম উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ২ টি বিস্ফোরক আইনে মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে এবং জিন্নাত হোসেন রনি কোম্পানীগঞ্জ থানার মামলা নম্বর -২৩(০৬) ২১ এর এজাহার নামীয় আসামি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতদের বিকালে আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করে।


এ ক্যটাগরির আরো খবর..