× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

শার্শায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ ২জন নিহত 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
শার্শায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ ২জন নিহত 

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে। এসময় ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিকে সামনাসামনি ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।
নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, বুধবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার জামতলা মাদ্রাসা মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি চালক নুরু গাইন (৪৫)। সে শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন সিএনজি যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)। রাকিব শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।
ওসি বলেন,বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারন মুখি সিএনজি জামতলা-সামটা মাদ্রাসা মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়। এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..