× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

পক্ষাঘাত রোগীর জীবন বদলাবে ফিনিক্স

admin
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬

কোমরের নিচ থেকে পক্ষাঘাতে আক্রান্ত রোগীদের চলাফেরার জন্য কিছুদিন আগেও একমাত্র ভরসা ছিল হুইলচেয়ার। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউসি বার্কলে) কয়েকজন গবেষক যন্ত্রনির্ভর নতুন একধরনের কৃত্রিম আবরণ বানিয়ে সেই ছবিটা বদলে দিয়েছেন।

ইউসি বার্কলের রোবোটিকস অ্যান্ড হিউম্যান ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরির গবেষকেরা তৈরি করেছেন ওই আবরণ বা এক্সোস্কেলেটন। এটি পক্ষাঘাতে আক্রান্ত অংশে যুক্ত করলে রোগী সীমিত পরিসরে হলেও হাঁটতে পারেন। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন এমআইটি টেকনোলজি রিভিউ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণায় নেতৃত্ব দেন রোবোটিকস বিভাগের ইরানি অধ্যাপক হুমায়ুন কাজেরুনি। যান্ত্রিক এক্সোস্কেলেটন তৈরির জন্য তিনি এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন। কাজেরুনির নেতৃত্বে তৈরি নতুন ওই এক্সোস্কেলেটনের নাম দেওয়া হয়েছে ফিনিক্স। এটি তুলনামূলকভাবে হালকা হওয়ায় পক্ষাঘাত রোগীর জন্য বিশেষ উপযোগী।

রোগীর নিতম্বের আবরণ অংশে দুটি মোটর যুক্ত রয়েছে। উঠে দাঁড়ানো এবং চলাফেরার সময় বিদ্যুৎশক্তির সাহায্যে আবরণটির চাপ কমানো-বাড়ানো যায়। রোগী নিজেই পায়ের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে সে জন্য তাঁর দুই হাতে ক্র্যাচ রাখতে হবে। ক্র্যাচে যুক্ত বোতাম চেপে ওই এক্সোস্কেলেটনের সাহায্যে ঘণ্টায় এক মাইলের কিছু বেশি গতিতে চলাফেরা করতে পারবেন রোগী। তাঁর কাঁধে ঝোলানো ব্যাগের ব্যাটারির সাহায্যে যন্ত্রটি আট ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে।

অধ্যাপক কাজেরুনি বলেন, ‘আমরা পক্ষাঘাত রোগ সারাতে পারি না। তবে রোগীরা বসে থাকতে থাকতে যেন নতুন কোনো অসুখে আক্রান্ত না হন, সে চেষ্টা করেছি। এই এক্সোস্কেলেটন ব্যবহার করলে রোগীরা আগের চেয়ে ভালো জীবন যাপন করতে পারবেন।’

কাজেরুনি ও তাঁর সহযোগীরা গত কয়েক বছরে নানা রকমের এক্সোস্কেলেটন বানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টের অর্থায়নে ২০০০ সালে এ কাজ শুরু করেন কাজেরুনিরা। লক্ষ্য ছিল মানুষকে বেশি ভারী জিনিসপত্র দীর্ঘ সময় বহনে সক্ষম করতে কৃত্রিম আবরণ তৈরি করা। তখন কাজেরুনি বুঝতে পারেন, চিকিৎসাক্ষেত্রেও এ ধরনের এক্সোস্কেলেটন কাজে লাগবে—বিশেষ করে, হুইলচেয়ারের বিকল্প হিসেবে।

একপর্যায়ে তিনি পক্ষাঘাত রোগীদের জন্য নিত্যব্যবহার্য ও নির্ভরযোগ্য এক্সোস্কেলেটন তৈরির উদ্যোগ নেন।
ফিনিক্স ইতিমধ্যে বাজারে এসেছে। এটা রোগীর শরীরের ওজন, উচ্চতা ও পায়ের আকারের সঙ্গে সমন্বয় করে নেওয়া যায়। তবে দামটা চড়া, ৪০ হাজার মার্কিন ডলার। আরও কম দামে এই এক্সোস্কেলেটন তৈরির চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..