× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

নিউজ ডেস্ক

রোয়াংছড়িতে গৃহহীনদের নতুন ঘরের চাবি হস্তান্তর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
রোয়াংছড়িতে গৃহহীন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন। এসময় তিনি বলেন, মানবতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই সারা দেশের গৃহহীন পরিবার জমির মালিকানাসহ নতুন ঘর পাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার তিনশত গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রী আজ রোয়াংছড়ি উপজেলায় গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস বইছে। আবার তার হাতেই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জোয়ার বইছে। শেখ হাসিনার আন্তরিকতার কারণেই পার্বত্য চট্টগ্রামের আনাচে-কানাছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে ৪২ হাজার ৫০০ পরিবারের  মাঝে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু হচ্ছে।

এছাড়াও মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের তত্ত্বাবধানে রোয়াংছড়িতে তিন কোটি টাকা ব্যয়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..