× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর হত্যাকারীর মরদেহ সংসদ ভবন এলাকায় থাকতে পারে না -স্থানীয় সরকার মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
হত্যাকারীর মরদেহ সংসদ ভবন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীর মরদেহ সংসদ ভবন এলাকায় থাকতে পারে না। লুই আই কানের নকশার ব্যত্যয় ঘটিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারী জিয়াকে কবর দেওয়া হয়েছে। তার মরদেহ থাকুক বা না থাকুক নকশা বহির্ভূত কোনো কিছু এখানে থাকতে পারবে না। বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সেমিনারে উপস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, কল্যাণপুরে ১৭৩ একর জমির মধ্যে ১৭০ একর জমি অবৈধ দখলে। শিগগিরই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। আর সেখানে ইকোপার্ক, ইয়ুথ ক্যাম্পসহ হাতিরঝিলের মতো লেক তৈরি হবে। আর এই লেক ব্যবহার করা হবে বৃষ্টির পানি নামানোর জন্য।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ঢাকাকে কাল পরিক্রমায় অনেক শাসক শাসন করেছে। সেই প্রেক্ষিতে স্বাধীনতার পরবর্তী সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দায়িত্ব নেন। দেশকে উন্নত করতে নানা পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্বভার গ্রহণের পর দেশকে একটি আধুনিক, সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন। বর্তমানে জলাবদ্ধতা ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা। সেই সমস্যা সমাধানে কাজ করছে বর্তমান সরকার।

সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুর।

উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..