× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

রংপুরে শিক্ষা কর্মকর্তার অফিসে ছাত্রলীগের হামলা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে জেলা শিক্ষা অফিসারের কার্যালয় ভাংচুর করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না করায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিস ভাঙচুর করেন ছাত্রলীগ নেতারা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে গিয়ে এ ভাঙচুর চালায়। এছাড়াও স্থানীয় টাউন হলে আয়োজিত আলোচনা সভার ব্যানার ও অতিথিদের জন্য রাখা ফুল ছিঁড়ে ফেলে তারা।

তবে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত ছিলো না বলে দাবি করেছে জেলা ছাত্রলীগ । নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রাথমকি শিক্ষা অফিসের এক কর্মচারী জানান, সকাল বেলা ১২ টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা- কর্মী হঠাৎ অফিসে এসে ভাঙচুর শুরু করে। এতে অফিসের চেয়ার- টেবিল-ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

তবে কি কারণে ভাঙচুর করেছে তা জানাতে পারেননি তিনি। কারা ভাঙচুর করেছে-এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কোন মন্তব্য না করলেও অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর কারণে ভাঙচুর করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। এ ব্যাপারে অনুষ্ঠানের বিশেষ অতিথি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, যারা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তারা কাজটি ঠিক করেনি।

তিনি ওই দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ছাত্রলীগের নামে বহিরাগত সন্ত্রাসীরা ভাঙচুর করেছে বলে দাবি করে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।

তিনি বলেন, ছাত্রলীগ কখনোই এমন ন্যাক্কারজনক কাজ করতে পারে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অধিদফতর রংপুর বিভাগীয় উপ-পরিচালক মহিউদ্দিন আহম্মেদ তালুকদার, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান শফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

 


এ ক্যটাগরির আরো খবর..