× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে?

২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করে টিকা গ্রহণের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/National-University-1.jpg

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এখনো যারা টিকা নেননি, তাদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বা ১৮–এর বেশি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে (২১ সেপ্টেম্বর) জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর এই লিংকে http://103.113.200.28/student_covidinfo/ প্রবেশ করে দিতে হবে। সনদপ্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে টিকা পেতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ নেবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, যারা ইতিমধ্যে টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের তথ্য অতিসত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলোও দ্রুতই খুলে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..