× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জমি দখল করে চাষাবাদ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/school-land-cultivate.jpg

মাদারীপুর প্রতিনিধি ঃ মাদারীপুরের কালকিনি উপজেলার রায়পুর কাচারীকান্দি ১৮২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ধান ও কলাগাছ রোপন করার অভিযোগ পাওয়া গেছে। মাঠ দখলের ফলে বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রবেশ করতে সমস্যা হচ্ছে।

জানা গেছে, ১৯৯৪ সালে কালনিকি উপজেলার এনায়েতনগর ইউনিয়নে রায়পুর কাচারীকান্দি গ্রামের ইসমাঈস সরদার ও তার স্ত্রী ময়মুননেছা ২২ শতাংশ এবং মনির সরদার ১১ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দলিল করে দেয়। বিদ্যালয়ের জমি দাতা হিসেবে মনির সরদার দীর্ঘদিন বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। সম্প্রতি মনির সরদারকে সভাপতি থেকে বাদ দেয়া হলে তার আপন ভাই মোঃ আক্তার সরদার বিদ্যালয়ের মাঠ দখল করে ওই জমিতে ধান ও কলাগাছ রোপন করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চ্যের সৃষ্টি হয়। গত ১২ তারিখ বিদ্যালয় খুলে দেয়ার পর মাঠে ধান ও কলাগাছ রোপনের ফলে শিক্ষক, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে সমস্যা হচ্ছে। মঙ্গলবার (আজ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের মাঠে জমিতে মাটি সিমানা দিতেছে।
মাটি কাটার ব্যাপারে জানতে চাইলে তিনি ( আক্তার সরদার) বলেন আমার জমিতে আমি মাটি কাটতেছি। স্কুলে যদি জমি পায় নিবে। আমার ভাই দলিল দিলে তার টুকু দিতে পারে আমাদের অন্য ভাই বোনদের জমি দলিল দিতে পারেনা। ১৪ শতাংশ জমির ১১ শতাংশ জমি আমার ভাই দলিল দিতে পারে না কারণ আমারা পাঁচ ভাই-বোন। তার টুকু দিতে পারে আমাদেরটা না। ভাইয়ের সাথে মিমংসা না করে বিদ্যালয়ের যাতায়াতের যায়গা বন্ধ করে মাটি কাটতেছেন। তিনি বলেন মাটি কাটতেছি যাতে আমার ভাই মিমাংসায় বসে।
বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোঃ সোহরাব হোসেন বলেন, সাবেক সভাপতি মনির সরদার জমি দাতা হয়েও বিদ্যালয়ের জমি দখল করে আছে। কিছু বললেই লোক পাঠায় মারতে আবার মামলা করা হুমকি দেয়। আমি এর সঠিক বিচার ও সমাধান চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন বলেন, আমি আমার শিক্ষা অফিসারের কাছে গেলে তিনি ইউএনও স্যারের কাছে নিয়ে গিয়ে দরখাস্ত দিতে বললে দরখাস্ত দেই। তখন ইউএনর স্যার তহশিলদারকে দিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দেয় ও দলিলপত্রসহ যাবতীয় কাগজ নিয়ে স্যারের কাছে যেতে বলে।
অভিযুক্ত সাবেক সভাপতি মনির সরদার বলেন, আমি ১১ শতাংশ জমির দলিল দিয়েছি সেই দলিল ঠিকে না । তখন কেন দিয়েছিলেন ১১ শতাংশ জমির দলিল এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি আইনে বুঝবো।
অভিযুক্ত মোঃ আক্তার সরদার বলেন, আমার ভাই ১১ শতাংশ জমি স্কুলের নামে দলিল দিয়েছে কিন্তু সে তো অন্য ভাই বোনদের জমি দলিল দিতে পারে না। তাই আমি জমিতে মাটি কাটতেছি। বিদ্যলয়ের যাতায়াতের রাস্তা বন্ধ করে আপনি আপনি বেড়া দিয়েছেন ও মটি কাটতেছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমার জায়গায় আমি মাটি কাটতেছি। স্কুল যদি জমি পায় মাইপপা নিয়ে যাক।
কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সাথে থাকা মোবাইল ফোন রিসিভ করেনি।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহাকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম বলেন, রায়পুর কাচারী ১৮২ নং সারকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসেছিলেন। আমি তহশিলদারকে পাঠিয়ে মাটি কাটার কাজ বন্ধ করেছি। এবং বিদ্যালয়ের দলিলপত্র আনতে বলেছি এবং যারা দাবী করে তাদেরও দলিলপত্র আনতে বলেছি। কার কি সত্ত আছে তা দেখে সিদ্ধান্ত নেব।


এ ক্যটাগরির আরো খবর..