× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা, সম্ভাব্য উত্তরসূরি ঘিরে জল্পনা ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি

মৌলভীবাজারে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজার: মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের গিয়াসনগর এলাকায় বাস চাপায় সুমা আক্তার নামে(১১) এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আজ (৩রা ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সুমা আক্তার মৌলভীবাজার সদর উপজেলা গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের সাবির হোসেনের মেয়ে এবং আকবরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। আজ সকালে স্কুল এসে চিপস কেনার জন্য রাস্তা অতিক্রম করে দোকান গেলে দোকান থেকে ফেরার পথে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। সদর উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক শীর্ষ নিউজকে জানান, ঘাতক বাস চালককে বাস সহ আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..