× Banner
সর্বশেষ
আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

মুখ্যমন্ত্রীর আদলে দেবী দুর্গার মুখ

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Devi-Durga-as-Mamata.jpg

বাগুইয়াটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজো এবার সবার নজর কাড়তে চলেছে। কারণ সেখানে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে বানানো হয়েছে দেবী দুর্গার মুখ। আর এই নিয়েই এখন সরগরম হতে চলেছে রাজনীতি। মুখ্যমন্ত্রীকে প্রসন্ন করতে, না নতুনত্ব আনতে তা বলা মুশকিল।

বাগুইয়াটির নজরুল উন্নয়ন সমিতির এই দুর্গা প্রতিমাকে দেখে বেজায় চটেছে বিজেপি। আর সেই কারণে এখন সোজাসুজি দিল্লি থেকে এই প্রতিমা নিয়ে আপত্তি জাহির করা হল। আপত্তি দেখিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, এটা সরাসরি দেবী দুর্গার অপমান।

অমিতবাবু আরও বলেছেন, অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কাজ বন্ধ করতে হবে। এটা হিন্দুদের ভাবাবেগে আঘাত ছাড়া আর কিছুই না। যদিও, পুজো উদ্যোক্তারা আবার অন্য কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন যে, তাঁরা কোনওমতেই কাউকে আঘাত করতে চান না। আর সেই কারণে পুজোর জন্য যেই প্রতিমা তৈরি হবে, সেঁতা সম্পূর্ণ আলাদা হব হবে। আর এই প্রতিমায় দেবীর মুখে মুখ্যমন্ত্রী মমতা না, দুর্গারই মুখ থাকবে।

উল্লেখ্য, বাংলায় বরাবরই দুর্গা পুজো নিয়ে একটা আলাদা উন্মাদনা থাকে। প্রতিবারই বড়বড় থিম পুজোর উদ্যোক্তারা নতুন কিছু করার ভাবনা নেয়। গতবার পরিযায়ী শ্রমিকদের ব্যথার কথা তুলে ধরেছিল বেহালার ক্লাব। আর এবার খোদ মুখ্যমন্ত্রীকে দেবী রূপে দেখাতে চেয়ে নাম কামাচ্ছে বাগুইয়াটি।


এ ক্যটাগরির আরো খবর..