× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বার্সা-ভ্যালেন্সিয়া সেমিফাইনাল রাতে

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

চলতি মৌসুমে দুর্বার গতিতে ছুটছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির সামনে রয়েছে টানা দ্বিতীয়বারের মতো ত্রিমুকুট জয়ের হাতছানি। এরই মধ্যে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে লুইস এনরিকের দল।

এবার কোপা ডেল রের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগোনোর পালা। কিংস কাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে শেষ চারের প্রথম লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায়।

এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচ অপরাজিত আছে বার্সেলোনা। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, কতটা অদম্য হয়ে উঠেছে এনরিকের দল। আর তার দলের এই সাফল্যের মূল কারিগর ‘এমএসএন’ নামে পরিচিত আক্রমণভাগের ত্রিফলা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। তিনজনই দুর্দান্ত খেলছেন।
লা লিগায় সর্বশেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় বার্সেলোনা। জয়ের নেপথ্যেও সেই আক্রমণের ত্রিরত্ন; মেসি ও সুয়ারেজ একটি করে গোল করেন, নেইমার গোল না পেলেও পুরো ম্যাচে খেলেছেন দারুণ।
পরিসংখ্যান আর শক্তিমত্তায় বার্সেলোনার চেয়ে অনেকটাই পিছিয়ে ভ্যালেন্সিয়ার। তাদের সাম্প্রতিক সময়টাও ভালো যাচ্ছে না। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে জয় মাত্র একটি। তবে অনেক সময় পচা শামুকেও পা কাটে, তাই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে বার্সা বেশ সতর্ক বলেই জানিয়েছেন এনরিক।


এ ক্যটাগরির আরো খবর..