× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

ধামইরহাটে ডিবি পুলিশের অভিযানে ৪শত পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/dhamoirhat-arrest.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে নওগাঁ ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার খেলনা ইউনিয়ন এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ বিষয়ে মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)’র নির্দেশনায় মাদক নির্মুলে জিরো টলারেন্স বাস্তবায়নে জেলার বিভিন্ন উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৩ আগস্ট দিবাগত রাত (মঙ্গলবার) ২টার দিকে ডিবি’র উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান, এ.এস আই মেহেদী হাসান সহ সঙ্গীয় ফোর্স উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর কুর্শামারী গ্রামের আজিজার রহমানের ছেলে নবিবর রহমান (৩৮) ও শিশু গ্রামের ইয়াছিন আলীর ছেলে গোলাম মর্তূজা (ডালিম) (৪১) কে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট সহ গোপিরামপুর গ্রাম থেকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি কে এম সামসুদ্দিন জানান, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত আছে, সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..