× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

চার দেশ যুক্ত হচ্ছে রেলপথে

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্র্টার: এবার আন্তর্জাতিক রেল যোগাযোগ গড়ে তোলার বিষয়েও একমত হলো বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। শিগগির চার দেশ পরস্পরের সঙ্গে রেলপথে যুক্ত হওয়ার লক্ষ্যে কাজ শুরু করবে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শাহিদুল হক মঙ্গলবার নয়া দিল্লিতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্কভুক্ত আটটি দেশের মধ্যে অবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ গড়ে তোলার প্রস্তাব দেন। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাতে আপত্তি করেন। তিনি তখন জানান, অত বড় সড়ক প্রকল্পের কাজ শুরু করা পাকিস্তানের পক্ষে সমস্যার ব্যাপার। মোদি তখন বলেন, সার্কভুক্ত যেসব দেশ এখনই সড়ক যোগাযোগ তৈরিতে প্রস্তুত, সেই দেশগুলোই আপাতত এই প্রকল্প এগিয়ে নিয়ে যাবে।

তখন ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটান পরস্পরের মধ্যে নিবিড় সড়ক যোগাযোগ গড়ে তুলতে রাজি হয়। সেই আন্তর্জাতিক পরিবহণ প্রকল্প এবার আরও এক ধাপ এগিয়ে গেল।


এ ক্যটাগরির আরো খবর..