× Banner
সর্বশেষ
বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ফরিদপুরে বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/student-kidnup.jpg

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিয়েতে রাজি না হওয়ায় ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার ওই ছাত্রীর বাবা মো. লাল মিয়া এ ঘটনায় বাদী হয়ে উপজেলার গৌরিপুর গ্রামের মেহেদী প্রামানিকসহ ৫ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,ওই ছাত্রী উপজেলার খরসূতি কওমী মহিলা মাদ্রাসায় পড়াশোনা করছে বলে জানা যায়। সোমবার রাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত সাড়ে ৯টার দিকে ঘরের বাহিরে আসে। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অপহরণকারী গৌরিপুর গ্রামের মেহেদী প্রামানিক তার লোকজন নিয়ে ছাত্রীর মুখ বেঁধে বাড়ির পাঁশে রাস্তায় নিয়ে যায়।
পরবর্তীতে এক ইজিবাইকে ওই ছাত্রীকে জোরর্পূবক উঠিয়ে নিয়ে যায়। ছাত্রীকে ঘরে আসতে না দেখে তার অভিভাবকরা অনেক খোঁজাখুজি করে। খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারে মেহেদী তার লোকজন নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে।
অভিযোগপত্রে তিনি আরও উল্লেখ করেন, এর আগে ওই ছাত্রীকে মেহেদীর সাথে বিয়ের প্রস্তাব দেয় মেহেদীর অভিভাবকরা। ছাত্রীর বয়স কম থাকায় তার বাবা বিয়েতে রাজি না হওয়ায় হুঁমকিও দেয়া হয়। ঐ কিশোরীকে মেহেদীর পরিবারের কাছে ছাত্রীর অভিভাবকরা ফেরত চাইলে গালিগালাজ ও জীবননাঁশের হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ নুরুল আলম বলেন, ওই ছাত্রীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নিবো।


এ ক্যটাগরির আরো খবর..