× Banner
সর্বশেষ
মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক লক্ষ্মীপুরে বাগানের নিচে গোপন বাংকার, চলত মাদকের রমরমা কারবার কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪

ফ্রি চিকিৎসা ও ঔষধ দিয়ে মানবতার উজ্ঝল দৃষ্ঠান্ত স্থাপন করেছেন হোমিও চিকিৎসক জনার্ধণ চ্যাটার্জী

Dutta
হালনাগাদ: বুধবার, ১১ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Agailjhara-UP-1.jpg

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ার জনার্ধণ চ্যাটার্জী। প্রজ্ঞাশীল ব্যক্তিত্ব, স্বল্পভাষী, সৎ ও আদর্শবান শিক্ষকের পাশপাশি সমাজে একজন দক্ষ চিকিৎসক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তিনি তার চিকিৎসক জীবনে অসহায়, গরীব ও দুস্থঃদের কাছ থেকে চিকিৎসা বাবদ আজ পর্যন্ত কোন অর্থ গ্রহণ করেন নি। সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা দেয়ার পাশপাশি অধ্যাপনার কাজ করছেন গৌরনদী আমেনা খাতুন হোমিও চিকিৎসা কলেজ এ।

১৯৯১ সাল থেকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া এলাকায় তার নিজস্ব চেম্বারে ৩০ বচর যাবত তিনি এই চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
চিকিৎসা নিতে আসা উপজেলার কাঠিরা গ্রামের ননী হালদার জানান, হোমিও চিকিৎসক জনার্ধণ চ্যাটার্জী একজন দক্ষ চিকিৎসক। আমি দীর্ঘদিন যাবৎ বহুমূত্র বা ডায়াবেটিস রোগে ভুগে আমার ডান পায়ের একটি আঙ্গুলে পচন ধরে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে গেলে তারা আমাকে বরিশাল শেবাচিম হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। আমি তাদের পরামর্শ অনুযায়ী বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসকের শরনাপন্ন হলে তারা পা থেকে অপারেশনের মাধ্যমে আঙ্গুলটি বিচ্ছিন্ন করে ফেলে। এদিকে আমার অন্য আঙ্গুলের পচন অব্যাহত থাকায় চিকিৎসকের পরামর্শ নিলে তারা আমার পুরো পা কেটে ফেলার পরামর্শ দেন। চিকিৎসকদের কথায় আমি হতাশ হয়ে জনার্ধণ চ্যাটার্জীর চেম্বারে এসে তাকে সব খুলে বললে তিনি আমাকে কিছু হোমিও ঔষধ দিয়ে তা নিয়মিত সেবনের পরামর্শ দেন। আমি তাার চিকিৎসায় নিয়মিয় ১ মাস ১০ দিনের মধ্যে আমার পচন ধরা পায়ের আঙ্গুলটি সম্পূর্ণ ভাল হয়ে যায়।

পঞ্চান্ন বছর বয়সী হোমিও চিকিৎসক জনার্ধণ চ্যাটার্জী বলেন, মানব সেবা করতে নিজেকে প্রস্তুত করেছি। মানুষের আশির্বাদ আর ভালোবাসাই আমার মূল লক্ষ্যে। শুধু চিকিৎসা সেবা দিয়েই নয় কর্মময় জীবনে গৌরনদী আমেনা খাতুন হোমিও চিকিৎসা কলেজে শিক্ষকতা করছেন তিনি।

তিনি আরও বলেন- হোমিওপ্যাথি ঔষধের মূল্য সাধার মানুষের হাতের নাগালে। যারা আগ্রহী হন তাদেরকেই আমি ঔষধ দিয়ে থাকি এবং বেশিরভাগ মানুষই উপকার পেয়ে থাকেন বলেই পরবর্তীতে তারা আমার কাছে আবার আসেন। হোমিওপ্যাথি চিকিৎসায় খরচ খুবই কম হওয়ায় রোগীরা সহজেই তা নিতে পারছেন বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..