× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Dutta
হালনাগাদ: শনিবার, ৩১ জুলাই, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিলসহ নুরুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি।

শনিবার ভোররাতে যাদরপুর সীমান্তের বড়বাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল ইসলাম মহেশপুর উপজেলার হাটযাদবপুর গ্রামের বড়বাড়ী গ্রামের মৃত আয়তাল হকের ছেলে।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে ফেন্সিডিল আনার খবরে সীমান্তের যাদবপুর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সন্দেহ হলে মাদক চোরাকারবারী নুরুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে থাকায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..