× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে?

ভারতে মাধ্যমিকের ফল প্রকাশ ২০শে জুলাই

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
শিক্ষামন্ত্রী মঙ্গলবার জানাবেন এইচএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে

ভারতে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ২০শে জুলাই মঙ্গলবার।

সকাল ৯টায় ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্যদ। বেলা ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে রেজাল্ট। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়ে দিল পর্ষদ। কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল, তাও এদিন জানিয়ে দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতির জন্য এবার দশম শ্রেণির পরীক্ষা হয়নি। ফলে পড়ুয়ারা অ্যাডমিট কার্ডও পায়নি। তাই এবার পড়ুয়াদের ফল জানতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে। স্কুল থেকে মার্কশিট নিতেও ব্যবহৃত হবে রেজিস্ট্রেশন নম্বর। মঙ্গলবার থেকে স্কুলেই মিলবে মার্কশিট। ফল ঘোষণার পর স্কুলে স্কুলে মার্কশিট পাঠিয়ে দেবে পর্ষদ। তবে এবার মেধা তালিকা প্রকাশিত হবে না বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
এছাড়া www.exametic.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও ফোননম্বর আগেভাগে রেজিস্ট্রার করতে হবে। তাহলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট চলে আসবে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে। এছাড়া ‘Madhyamik Result 2021’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে রাখলে সরাসরি ফল দেখা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..