× Banner
সর্বশেষ
শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কৃষিমন্ত্রীর সাথে কানাডার ইন্দো প্যাসিফিক এগ্রিকালচার অ্যান্ড এগ্রি-ফুড কার্যালয়ের নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

তীব্র বন্যায় পশ্চিম ইউরোপে মৃত্যু কমপক্ষে ৫৪

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

তীব্র বন্যায় পশ্চিম ইউরোপে মারা গেছে কমপক্ষে ৫৪ জন। বিশেষজ্ঞরা এটিকে এক শতাব্দীর সবচেয়ে বড় বন্যা হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) জার্মানির পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বন্যার ফলে ৭০ জন নিখোঁজ রয়েছে। বন্যায় জার্মানিতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে ৪৯ জন মারা গেছে। আর বেলজিয়ামে মারা গেছে ছয়জন। বন্যায় লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জার্মান আবহাওয়া সার্ভিসের মুখপাত্র আন্দ্রেস ফ্রেডরিচ সিএনএনকে বলেছেন, কিছু কিছু অঞ্চলে আমরা ১০০ বছরেও এত বেশি বৃষ্টিপাত দেখিনি। কিছু অঞ্চলে আমরা দ্বিগুণেরও বেশি পরিমাণ বৃষ্টিপাত দেখেছি যা বন্যার কারণ হয়েছে। দুর্ভাগ্যক্রমে কিছু বিল্ডিং কাঠামো ধসে গেছে।

জার্মান জাতীয় আবহাওয়া পরিষেবা (ডিডব্লিউডি) জানিয়েছে, নিম্নচাপের ফলে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এটি ঘটছে। এর ফলে বায়ু উষ্ণ হচ্ছে এবং উষ্ণ বায়ু আরও বেশি জলীয় বাষ্প ধরে রাখার ফলে প্রবল বর্ষণ হচ্ছে।

 


এ ক্যটাগরির আরো খবর..