× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

দেবতার বিরুদ্ধে আদালতে মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: দেবতা শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতার দুঃখের কথা অনেকেরই জানা। আজও তার জীবনের প্রতিটি বাঁকে ঘটে যাওয়া দুঃখময় ঘটনা মানুষকে ব্যথিত করে। অনেকেই এমন মনে করেন যে, তার প্রতি অন্যায় করা হয়েছে।

বিশেষ করে রামচন্দ্রের লঙ্কা জয়ের পর সীতা উদ্ধার এবং এর পরেই রামচন্দ্র কর্তৃক তাকে ত্যাগ করার ঘটনা অনেককেই নয়নজলে ভাসায়। সনাতন ধর্মাবলম্বীরা এখনও মনে করেন যে, তাদের কন্যার নাম ‘সীতা’ রাখা হলে সেই কন্যার জীবনেও এমন ঘটনা ঘটবে। যে কারণে ছেলে সন্তানের নাম ‘রাম’ রাখলেও কন্যা সন্তানের নাম তারা ‘সীতা’ রাখেন না।

অনেকের মতো সীতার প্রতি অন্যায় এই আচরণ মেনে নিতে পারেননি বিহারের সিতামারির এক আইনজীবী। কিন্তু অনেকের সঙ্গে তার পার্থক্য হলো, তিনি এ জন্য আদালতের দারস্থ হয়েছেন। সুবিচারের প্রত্যাশায় তিনি স্বয়ং রামচন্দ্রের বিরুদ্ধে মামলা করেছেন নতুন করে এ বিষয়ে আলোচনার জন্ম দিয়েছেন।

এক প্রতিবেদনে জানা গেছে, সামান্য এক ধোপার কথায় স্ত্রী সীতাকে পরিত্যাগ করার অভিযোগে শ্রীরামচন্দ্রের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন ঠাকুর চন্দন সিং নামের ওই আইনজীবী। এটুকু করেই তিনি ক্ষান্ত হননি। এ কাজে সহযোগিতা করার দায়ে এবং তথ্য যাচাই না করে বৌদিকে নানাভাবে অপমান করার অভিযোগে ভাই লক্ষ্মণের বিরুদ্ধেও মামলা করেছেন তিনি। এবার দেখা যাক, আদালত বিষয়টি কীভাবে নেয়? কেননা এর সঙ্গে জড়িয়ে আছে শত বছরের সংস্কার।


এ ক্যটাগরির আরো খবর..