× Banner
সর্বশেষ
বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারীর অবস্থান নোবিপ্রবি অধ্যাপকের গবেষণার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৮০ ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী সংবাদ প্রকাশে তোলপাড়; অবৈধ রাজপ্রাসাদ বাঁচাতে প্রভাবশালীদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ কালকিনিতে সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার হয়নি কোন আসামী পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জুলাই মাসেই পাওয়া যাবে রাশিয়ার টিকা -স্বাস্থ্যমন্ত্ৰী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Health-Minister-17.jpg

করোনার সংক্রমণ প্রতিরোধে জুলাই মাসেই রাশিয়ার টিকা পাওয়া যাবে। জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমরা টিকা পেতে পুরোপুরি প্রস্তুত। রাশিয়ার সঙ্গে সবরকম প্রস্তুতি আমাদের শেষ হয়েছে। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছে। আমরা তাদেরকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আমাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য।

উল্লেখ্য, গেল ২৭ এপ্রিল রাশিয়ার টিকা স্পুটনিক-৫ এর বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..