× Banner
সর্বশেষ
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও জাদুঘর পরিদর্শন করলেন – জেলা পরিষদের প্রশাসক মন্ত্রি সভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি – শিক্ষামন্ত্রী আগামী ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, ১৯ জেলায় ঝড়ের সতর্কতা আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১২ জুন ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের

১০৮৪ জনকে সহযোগী অধ্যাপকে পদোন্নতি

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Ministry-of-Education-2.jpg

বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৪ জন সহকারী অধ্যাপককে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদের দায়িত্ব পালন করে যাবেন।

সহযোগী ও সহকারী অধ্যাপক পদে প্রায় তিন বছর ধরে পদোন্নতি বন্ধ ছিল।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বর্তমানে মোট পদ রয়েছে প্রায় সাড়ে ১৫ হাজার। এর মধ্যে কর্মরত আছেন ১৩ হাজারের কিছু বেশি কর্মকর্তা।

অধিকাংশ কর্মকর্তা সরকারি কলেজে শিক্ষকতা করেন। আর কিছুসংখ্যক কর্মকর্তা মাউশি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিসহ শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত।

শিক্ষা ক্যাডারে এরপর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হওয়ার কথা রয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..