× Banner
সর্বশেষ
বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারীর অবস্থান নোবিপ্রবি অধ্যাপকের গবেষণার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৮০ ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী সংবাদ প্রকাশে তোলপাড়; অবৈধ রাজপ্রাসাদ বাঁচাতে প্রভাবশালীদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ কালকিনিতে সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার হয়নি কোন আসামী পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৭০জন, শনাক্তের হার ৪৯শতাংশ

Dutta
হালনাগাদ: শনিবার, ২৬ জুন, ২০২১
যশোরাঞ্চলে করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৭০জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৮জন।

শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন। সেইসাথে রোগীর চাপ সামাল দিতে নতুন ওয়ার্ড খোলার পাশাপাশি চিকিৎসা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৯৫১জনের নমুনা পরীক্ষা করে ৪৭০জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯শতাংশ। আজ মারা গেছেন ৮জন। এদের মধ্যে ৩জন করোনা রোগী এবং অপর ৫জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪১জন।

যশোর সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, জুন মাসের শুরু থেকেই যশোরে সংক্রমনের হার উর্ধ্বমুখি। বর্তমানে এ সংক্রমনের হার ৪০ থেকে ৫০ মধ্যে ওঠা নামা করছে। প্রথম দিকে সংক্রমনের উর্ধ্বগতি রুখতে আমরা পৌর সভার ওয়ার্ড ভিত্তিক ও পরে সমস্ত জেলা লকডাউনের আওতায় নিয়ে আসি। সেইসাথে রোগীর চাপ সামাল দিতে নতুন ওয়ার্ড খোলার পাশাপাশি চিকিৎসা কার্যক্রম বাড়ানো হচ্ছে। এই সংক্রমণ প্রতিরোধ করতে হলে মানুষের সচেতনতা বাড়াতে হবে। সরকারি আদেশ মানতে হবে এবং বাড়ির বাহিবে বাহির হলে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..