× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

জয়ের ধারায় ফিরল ১৪ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Dutta
হালনাগাদ: শনিবার, ১৯ জুন, ২০২১

জয়ের ধারায় ফিরল ১৪ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আজ ১৯শে জুন শনিবার ভোরে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন গুইদো রদ্রিগেজ। এই জয়ের ফলে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে আর্জেন্টিনা।

ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচের ১৩তম মিনিটে বক্সের বাইরে থেকে বল বাড়িয়ে দেন লিওনেল মেসি। সেই বলে হেড করে উরুগুয়ের জালে বল পাঠিয়ে দেন রদ্রিগেজ। লাওতেরো মার্টিনেজের ব্যর্থতায় বেশ কয়েকটি সুযোগ মিস করে আর্জেন্টিনা। তবে লিড নিয়েই বিরতিতে যায় মেসিরা।

দ্বিতীয়ার্ধে লড়াই হয় সমানে সমান। বেশ কয়েকবার জোড়ালো আক্রমণ করেও আর্জেন্টিনার জালে বল পাঠাতে ব্যর্থ হন সুয়ারেস-কাভানিরা। গোলের সুযোগ মিস করেন মেসি-ডি মারিয়ারাও। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। চিলির পয়েন্টও সমান ৪। আর এক  ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্যারাগুয়ে।

 


এ ক্যটাগরির আরো খবর..