× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ভ্যাট ফাঁকি দেওয়ায় পঞ্চগড়ে ২১ লাখ টাকার চাসহ ট্রাক জব্দ

Dutta
হালনাগাদ: বুধবার, ১৬ জুন, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে ভ্যাট না দিয়ে চা পরিবহন করায় প্রায় ২১ লাখ টাকার চা জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ভ্যাট সার্কেল কর্মকর্তারা। একইসঙ্গে চা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দ করা চা ও ট্রাক পঞ্চগড় সদর থানা পুলিশের জিম্মায় রয়েছে।

সদর উপজেলার জগদল এলাকার খালপাড়ায় ‘আল আমিন টি হাউজথ নামে একটি চা কারখানা থেকে মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতে এসব চা জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উত্তরা গ্রীন টি-এর আবেদনের ভিত্তিতে সিলগালা করা এক ট্রাক চা নিলামের জন্য চট্টগ্রামে পাঠানোর কথা ছিলো। কিন্তু সেখানে না পাঠিয়ে গোপনে আল আমিন টি হাউজে ২০০ বস্তা চা ট্রাক থেকে নামানোর  চেষ্টা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ট্রাকটিকে আটক করে তারা। অভিযানকালে দুই দফায় প্রায় তিন ঘণ্টা তাদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয় প্রভাবশালীরা।

রাজস্ব কর্মকর্তা শাহজাহান মিঞা জানান, এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভাগীয় কমিশনার কাস্টমস-এর নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহম্মেদ জানান, মঙ্গলবার (১৫ জুন) রাতে জগদল এলাকায় চা ভর্তি একটি ট্রাককে আটক করতে যায় রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় বাঁধার মুখে পড়লে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে উদ্ধার করে। সদর থানা পুলিশের জিম্মায় রয়েছে ট্রাকটি। ভ্যাট আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..