× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চন্দ্রগঞ্জে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিতে থানায় জিডি

Dutta
হালনাগাদ: রবিবার, ১৩ জুন, ২০২১

লক্ষ্মীপুর প্রতিনিধি: দোকানের কাস্টমার ডাকাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মহিন উদ্দিন মোহন নামে এক ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন  যুবলীগের সদস্য পারভেজ হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় গেল শনিবার  চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (১২ জুন) সকালে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার ওয়ান প্লাজার নিচতলায় কাপড় দোকানে এই ঘটনা ঘটে।
স্থানীয়ও জিডি সুত্রে জানা যায়, দোকানে কাস্টমার ডাকা নিয়ে ওয়ান প্লাজার নিচ তলায় কাপড় দোকানের মালিকের সাথে পাশবর্তী মালিকের সাথে দীর্ঘদিন থেকে মনোমালিন্য । সেই কারনে লিলি ফ্যাশনের মালিকের পক্ষ হয়ে যুবলীগ নেতা পারভেজ অনেকদিন থেকেই রুপ মহলের মালিককে ভয়ভীতি দেখিয়ে আসছিল। গতকাল হঠাৎ কোন কারন ছাড়াই যুবলীগের সদস্য পারভেজ হোসেন রুপ মহল কাপড় দোকানের মালিক মহিন উদ্দিন মোহন কে অকথ্য ভাষায় গালমন্দ করে। চিৎকার করে গালমন্দ করার স্থানীয় ব্যবসায়ী এবং পথচারী জড়ো হলে পারভেজ মোহনকে হত্যার করবে বলতে বলতে স্থান ত্যাগ করে।
ভুক্তভোগী মোহন জানান, যুবলীগ নেতা পারবেজ হোসেন অনেক দিন থেকেই আমাকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। তার ভয়ে আমি এতদিন মুখ খুলতে পারি নাই। গতকাল শনিবার সকালে হঠাৎ আমার  দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল করে ও আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এই সময় লোকজন জড়ো হলে সে চলে যায়।  এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন আমার পরিবারের সদস্যরাও। এ ঘটনায় শনিবার সকালে জীবনের নিরাপত্তা চেয়ে চন্দ্রগঞ্জ থানায় জিডি করেছি।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হক জানান, ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..