× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান

রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Dutta
হালনাগাদ: শনিবার, ১২ জুন, ২০২১
সুপ্তা মল্লিকের দেহ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শাকিল আহম্মেদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়া গ্রামে নিজ শয়ন ঘর থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত শাকিল কালীগ্রাম বড়িয়াপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক চারটার দিকে হঠাৎ করেই শাকিল তার ঘরের দরজা বন্ধ করে তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস লাগায়। এসময় বাড়ির লোকজন ও প্রতিবেশি লোকজন জানতে পেরে ঘরের দরজা খুলে দেখতে পান তীরের সাথে শাকিলের লাশ ঝুলে আছে। এ ঘটনায় শাকিলের বাবা বাদি হয়ে রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করলে রাণীনগর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, পারিবারিক কলহের জ্বের ধরে হয়তো গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এমনটায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তার পরেও কিভাবে তার মৃত্যু হলো এর সঠিক কারন জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..