× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

পঞ্চগড়ে বজ্রপাতে নারীর মৃত্যু

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১১ জুন, ২০২১
সুপ্তা মল্লিকের দেহ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে মর্জিনা খাতুন (৪৫) নামে এক নারীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।
১১ জুন (শুক্রবার) দুপুরে আটোয়ারী   উপজেলার নিরাশী মানিকপির কবরস্থান সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। নিহত মর্জিনা ওই উপজেলার তোড়েয়া ইউনিয়নের নাউগঞ্জ গ্রামের বাবুলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নাউগঞ্জ স্বামীর বাড়ি থেকে ছোট ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানিয়া পোখড়ি গ্রামে যাচ্ছিলেন মর্জিনা। পথে বৃষ্টি শুরু হলে নিরাশি মানিকপির কবরস্থান সংলগ্ন এলাকায় একটি গাছের নিচে দাঁড়ান তারা। এসময় সেখানে বজ্রপাত হলে মর্জিনা গুরুতর আহন হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..