× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আহছানিয়া মিশনের  ক্ষুদ্র ঋণ প্রকল্পের শাখা ম্যানেজার রুহুল দেড় লাখ টাকা নিয়ে উধাও

Dutta
হালনাগাদ: শনিবার, ৫ জুন, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা আহছানিয়া মিশনের অঙ্গ প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশনের বোদা শাখা সাবেক ম্যানেজার রুহুল আমিন সংস্থার ক্ষুদ্র ঋণ প্রকল্পের সদস্য সুজন দাসের দেড় লাখ টাকা প্রতারনা করে পালিয়েছে।
প্রতারনার শিকার সুজন দাস সম্প্রতি ওই শাখা ম্যানেজার ও সংশ্লিষ্টদের এহেন কার্যক্রম বিষয়ে সংস্থার উর্ধ্বতন কর্তপক্ষকে লিখিত ভাবে অবহিত করলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি। ফলে এলাকায় দারুন ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে সুজন দাস জানান, পঞ্চগড়ের বোদা শাখায় কর্মরত থাকাকালিন সময়ে উক্ত প্রতারক ম্যানেজার রুহুল আমিন ও হিসাব রক্ষক হিমেল সংস্থার সঞ্চয়ী হিসাব খাতে টাকা জমা রেখে উল্লেখ যোগ্য লভ্যাংশ পাওয়া যায় মর্মে উদ্বুদ্ধ করে। এতে সুজন দাস ও তার পরিবার বিশ্বাস স্থাপন করে হিসাব রক্ষক হিমেলের সামনে শাখা ম্যানেজার এর হাতে দেড় লাখ টাকা তুলে দেয়। দীর্ঘসময় অতিক্রম করলে পাস বহিতে প্রদেয় টাকা সংযুক্ত করার তাগিদ দেয় সুজন দাস। এতে শাখা ম্যানেজার কালক্ষেপন করে। পরে জানা যায় উক্ত ম্যানেজার অন্যত্র বদলি হয়ে গেছে। তার নতুন কর্মস্থলে গিয়ে টাকা চাইলে সুজন দাসকে স-স্বাক্ষরিত দেড় লাখ টাকার একটি চেক প্রদান করে। ব্যাংকে গেলে তার ব্যাংক একাউন্টে উক্ত পরিমান টাকা পাওয়া যায়নি।
সংস্থার পঞ্চগড় এরিয়া ম্যানেজার রবিউল হক ও সংশ্লিষ্ট শাখার হিসাব রক্ষক মোঃ হাসানুজ্জামান হিমেল এ প্রতারনা সাথে জড়িত বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে পঞ্চগড় এরিয়া ম্যানেজার রবিউল হকের সাথে কথা বললে তিনি বলেন, প্রদত্ত চেকটি সাবেক শাখা ম্যানেজারের ব্যক্তিগত চেক এবং সুজন দাসের সাথে তার ব্যত্তিগত লেনদেন হয়। এতে সংস্থার কোন দায়ভার নেই।
উল্লেখ্য, উক্ত প্রতারক ম্যানেজারের সাথে সুজন দাসের পরিচয় হয় সংস্থার মাধ্যমে। সঞ্চয়ী হিসাব খাতে টাকা রাখার বিষয়ে উদ্বুদ্ধ করে ম্যানেজার ও সংশ্লিষ্টরা। একজন ম্যানেজার হিসেবে সংস্থার পক্ষে মূলধন সৃষ্টির জন্য খাত ওয়ারী কার্যক্রম সংস্থার ম্যানেজার করে থাকেন। এ প্রক্রিয়ায় স্থানীয় শাখার হিসাব রক্ষক হিমেলসহ ওই প্রতারক ম্যানেজার সুজন দাসের দেড় লাখ টাকা হাতিয়েছেন। এতে সংস্থার দায় রয়েছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
সংস্থার এরিয়া ম্যানেজার দায় এরিয়ে প্রতারক ম্যানেজার রুহুল আমিনকে রক্ষা করার চেষ্টা চালাছেন। এতে দেশের বৃহত এই বেসরকারি উন্নয়ন সংস্থা আহছানিয় মিশনের শুনাম ও ভাবমুর্তি দারুন ভাবে ক্ষুন্ন হচ্ছে। এবং একই সাথে সংস্থাটির ক্ষুদ্র ঋণ প্রকল্প সহ অন্যান্য কার্যক্রম ব্যহত হওয়ার আশংখ্যা দেখা দিয়েছে।
এদিকে ক্ষুদ্র মাছ ব্যবসায়ী সংস্থার সদস্য সুজন দাস তার মূল পুজি হারিয়ে পথে বসেছে। সংস্থার কিস্তি পরিশোধসহ সংসার চালাতে দিসেহারা হয়ে এখন সে সকলের দ্বারে দ্বারে ঘুরছে।


এ ক্যটাগরির আরো খবর..