× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

পরিবেশ-প্রকৃতিকে ধংস করে আমাদের অস্তিত্বকেই ধংস করছি -তথ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ৫ জুন, ২০২১

আমরা যেভাবে পরিবেশ-প্রকৃতিকে ধ্বংস করছি, বলতে গেলে আমরা আমাদের অস্তিত্বকেই ধ্বংস করে ফেলছি। সুতরাং আমাদের নিজের প্রয়োজনেই পরিবেশ-প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে।
যারা পরিবেশ ধ্বংস করে, প্রকৃতির বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, মানুষের টিকে থাকার জন্য এই পৃথিবী প্রয়োজন, কিন্তু পৃথিবীর টিকে থাকার জন্য মানুষের প্রয়োজন নেই।

মন্ত্রী আরও বলেন, ঢাকা শহরের দুই কোটি এবং চট্টগ্রাম শহরের প্রায় আশি লাখ মানুষ বসবাস করে।

সবাই যদি মনেকরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে আর পরিচ্ছন্নতা কর্মীরা তা পরিস্কার করবে। তাহলে সেই শহর কখনও পরিস্কার রাখা সম্ভব হবে না।

তাই পরিবেশ বিজ্ঞানের ছাত্র ও পরিবেশকর্মী হিসেবে সবার প্রতি আহ্বান প্রত্যেকেই যেন তিনটি করে গাছ লাগাই। একই সঙ্গে নিজেদের প্রয়োজনে পরিবেশ-প্রকৃতিকে সংরক্ষণ করি।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য সভায় সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল আউয়াল সরকার, বাংলাদেশ টেলিভিশনের উপ-প্রধান বার্তা সম্পাদক অনুপ কুমার খাস্তগীর।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা শফিকুল ইসলাম, বিটিভি’র অনুষ্ঠান প্রিভিউ কমিটির সদস্য গিয়াস উদ্দিন খাঁন স্বপন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. সেলিম, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

 


এ ক্যটাগরির আরো খবর..