× Banner
সর্বশেষ
বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  দুই বছর ধরে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ, পালিয়েছে ঠিকাদার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮

বগুড়া থেকে গৌরনদী এনে স্ত্রীকে হত্যা করল পাষন্ড স্বামী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুন, ২০২১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বগুড়া থেকে বরিশালের গৌরনদী এনে স্ত্রীকে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। পুলিশ ঘাতক স্বামী সাকিব হাওলাদারকে গ্রেফতার করেছে। নিহত গৃহবধু নাজমিন আক্তার বগুড়া সদর থানার সার্বজনিন গ্রামের লতিফ প্রমানিকের মেয়ে।

আজ মঙ্গলবার গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধুর শরীরের চামরা, পায়ের আঙ্গুলের নক এবং ওরনা উদ্ধার করলেও মৃতদেহ উদ্ধার করতে পারেনি। ঘাতক সাকিবকে নিয়ে লাশ উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ ।

পুলিশ সুত্রে জানাগেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনচর জাহাপুর গ্রামের আবদুল করিম হাওলাদারের পুত্র সাকিব হাওলাদার (২১) বগুড়া সেনানিবাসে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকুরি করে। চাকুরির সুবাদে বগুড়া সদর থানার আবদুল লতিফ প্রমানিকের মেয়ে নাজমিন আক্তারের সাথে এক বছর আগের প্রেম করে বিয়ে হয়। গত ২৪ মে ঘাতক স্বামী বাড়িতে বেড়ানোর কথা বলে স্ত্রীকে নিয়ে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে এসে জৈনিক ছালাউদ্দিন বেপারির ভাড়াটিয়া বাড়িতে বসবাস শুরু করে এবং এখানে হত্যাকান্ড ঘটায়। ঘাতকের বাবা মা সহ পরিবারের সদস্যরা ওই ভাড়াটিয়া বাড়িতে বসবাস করত। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। ২৫মে আবার সাকিব কর্মস্থলে যোগ দেয়।

এদিকে নিহত গৃহবঁধুর পরিবার তাদের মেয়ের সন্ধান না পেয়ে বগুড়া সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন। ডায়েরির সুত্র ধরে বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ সাকিবকে গ্রেফতার করেন। এরপর নিহত গৃহবধুর লাশ উদ্ধারের জন্য গৌরনদী আসেন। গৌরনদী মডেল থানার সহযোগীতায় লাশ উদ্ধারে নামে পুলিশ। প্রাথমিকভাবে ঘাতক সাকিব হত্যার কথা শিকার করে বলেছে তাকে রশি ও ওরনা দিয়ে গলায় ফাস দিয়ে হত্যা করে ভাড়াটিয়া বাড়ির সেপটিক ট্যাংকে নাজমিনের লাশ ফেলে রাখা হয়েছে। পুলিশ সেপটিক ট্যাংক থেকে নাজমিনের ব্যবহৃত ওরনা ,শরীরের কাটা চামড়া ও নক উদ্ধার করলেও পুরো মৃতদেহের সন্ধান করতে পারেননি।

আজ বিকাল সারে তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গৌরনদী মডেল থানার পরিদর্শক মো.আফজাল হোসেন এ প্রতিনিধিকে জানান,নিহত গৃবধুর কাটা চামড়া,ওরনা, পায়ের নক সহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলমান আছে।


এ ক্যটাগরির আরো খবর..