× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার দুই দিনের মাথায় পদত্যাগ করেছেন পূর্ব আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানে।

স্থানীয় সময় বুধবার (২৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্টের এক সহযোগীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভায় রদবদল এবং দুই সেনা কর্মকর্তার অপসারণের জেরে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানেকে গত সোমবার (২৪ মে) আটক করেছিল দেশটির সেনা সদস্যরা। ওই আটক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট আসসিমি গইটা। পরে তাদেরকে রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়।

বুধবার আসসিমি গইটার সহযোগী বাবা চিসসের একটি বক্তব্য পাঠায় সামরিক বাহিনী। যেখানে বলা হয়, ‘প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তাদের মুক্তি ও নতুন সরকার গঠনের ব্যাপারে আলোচনা চলছে।’

প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে অভ্যুত্থানের মাধ্যমে মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। পরে সেনা সমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হন বাহ এনদাও এবং হন প্রধানমন্ত্রী মোকতার উয়ানে।

এনদাও এবং উয়ানে ১৮ মাস মেয়াদি অন্তর্বর্তী সরকারের কাজকর্ম দেখাশুনা করছিলেন এবং তারা দেশে আবার বেসামরিক শাসন ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা সদস্যকে সরিয়ে দেওয়ার পর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..