× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার কোভিড-১৯ সংক্রান্ত টেকনিক্যাল কমিটির চেয়ার নির্বাচিত

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২১ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/ilo.jpg

জেনেভা, ২১ মে: কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের ফলে বিশ্বব্যাপী শ্রমজগতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা থেকে সফল ও কার্যকরী উত্তরণের জন্য অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক উপায়ের সন্ধানে আন্তর্জাতিক শ্রম সংস্থা সদস্যরাষ্ট্রসমূহের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনার ফলশ্রুতিস্বরূপ কোভিড-১৯ সংক্রান্ত আউটকাম ডকুমেন্ট-এর একটি খসড়া প্রণয়ন করা হয়েছে, যা ৩-১৯ জুন ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য ১০৯-তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গৃহীত হবে।

           খসড়ার ওপর সদস্যরাষ্ট্রসমূহের মতামত ও সম্মতিগ্রহণের জন্য আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনের পূর্বে চূড়ান্ত নেগোশিয়েসন অনুষ্ঠিত হবে। এ গুরুত্বপূর্ণ নেগোশিয়েসনে সভাপতিত্ব করার জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো: মুস্তাফিজুর রহমান নেগোশিয়েসনে সভাপতিত্ব করবেন।

          উল্লেখ্য, খসড়াপ্রণয়নসংক্রান্ত কমিটিতে বাংলাদেশ এশীয়-প্রশান্ত অঞ্চলের প্রতিনিধি হিসেবেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..