× Banner
সর্বশেষ
মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  দুই বছর ধরে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ, পালিয়েছে ঠিকাদার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা নিহত 

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২১ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/death-49.jpg

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শার অগ্রভুলোট গ্রামে ভাতিজার বল্লমের আঘাতে আব্দুল মজিদ (৫০) চাচা নিহত হয়েছে। নিহত মজিদ উপজেলার গফুর সর্দারের ছেলে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ভাতিজা দেলোয়ার হোসেনের ছুড়ে মারা বল্লমের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে প্রতিবেশীরা জানান।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে রাত ১১ টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেন এর কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের পেটে। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যায়। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছে। সে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
শার্শা থানার ওসি বদরুল আলম  ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি ফরিদ ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছেন।  মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ফরিদ ভুইয়া অগ্রভুলোট গ্রামে একজন নিহত হওয়ার কথা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..