× Banner
সর্বশেষ

ঢাকা বিভাগে করোনাকালীন সরকারি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত

admin
হালনাগাদ: বুধবার, ৫ মে, ২০২১
সরকারি ত্রাণ সহায়তা‍

করোনা ভাইরাস মহামারির প্রেক্ষিতে মানবিক সহায়তা হিসেবে সরকারের পক্ষ হতে দেশব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর ধারাবাহিকতায় গত ৩ মে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

ঢাকা জেলায় ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা নগদ অর্থ সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে; মাদারীপুর জেলায় ২২ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে; রাজবাড়ি জেলায় ৯১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে; নরসিংদী জেলায় ১ কোটি ৯৫ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলায় ৭৪ লাখ ৫০ হাজার টাকা এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ১৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

এছাড়া, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ৫০০ ভেদেরগঞ্জ উপজেলায় ১ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে নগদ ৪৫০ টাকা করে এবং ৩৩৩ এ কলের মাধ্যমে ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।

মুন্সিগঞ্জ জেলায় ৮ লাখ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৫০ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জ জেলায় ৮ লাখ ১৮ হাজার ৯০৫ টাকা নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় ৮৮ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং মানিকগঞ্জ জেলায় ১ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা ভিজিএফ কার্ডের মাধ্যমে ১১ লাখ নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট জেলার জেলা তথ্য অফিসসমূহ ঢাকা বিভাগীয় তথ্য অফিসের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..