× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

আজ প্রথম ৩০ মিনিটেই ডিএসইতে প্রায় ৪০০ কোটি টাকার লেনদেন

Dutta
হালনাগাদ: রবিবার, ২ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/DSE-Increase.jpg

আজ রোববার (২ মে) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। পাশাপাশি প্রথম ৩০ মিনিটেই ডিএসইতে প্রায় ৪০০ কোটি টাকার লেনদেন হয়ে গেছে।

লেনদেনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে।

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্যদিয়ে। ফলে প্রথম মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স-এ ২২ পয়েন্ট বেড়ে যায়। সময়ের সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৩৪ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৩ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৭টির। আর ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪১০ কোটি ২১ টাকা।

প্রথম আধা ঘণ্টায় দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স, ম্যাকসন স্পিনিং, জেনারেশন নেক্সট, মতিন স্পিনিং, ঢাকা ইন্সুরেন্স, মালেক স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, মেট্রো স্পিনিং, ডেল্টা স্পিনিং এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৪৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১২৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।


এ ক্যটাগরির আরো খবর..