× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

পশ্চিমবঙ্গে শেষ ধাপের ভোট শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/West-Bengal-Assembly-Election.jpg

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অষ্টম বা শেষ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। আজ চার জেলার ৩৫টি আসনে ভোট হচ্ছে।

২৯৪ আসনের এই বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট শুরু হয়েছিল ২৭ মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে জেলাগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ যে ৪ জেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো: বীরভূম, মালদা, মুর্শিদাবাদ ও উত্তর কলকাতা। এর মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূমে রয়েছে ১১টি করে আসন। মালদায় রয়েছে ৬টি আসন এবং উত্তর কলকাতায় রয়েছে ৭টি আসন। ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে।

শেষ দফায় বীরভূমের ১১টি আসনে অবাধ নির্বাচন করতে নির্বাচন কমিশন নিরাপত্তায় কমতি রাখতে চাইছে না।

বীরভূমে রয়েছে তিন হাজার ৯০৮টি ভোটকেন্দ্র। এর মধ্যে এক হাজার ১৭৫টি ভোটকেন্দ্রকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

আর এই বীরভূমের নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে নিয়োগ করা হয়েছে ২২৪ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীর ২১৯টি জরুরি সাড়াদানকারী দল। জেলায় নিয়োগ করা হয়েছে অতিরিক্ত ১১ জন ম্যাজিস্ট্রেট।


এ ক্যটাগরির আরো খবর..