× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ভারতে ইতিহাসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Covid-19-21.jpg

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৬২ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ২৮৫ জন। ভারতে করোনার ইতিহাসে এটিই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মারা গেছেন দুই লাখ এক হাজার ১৬৫ জন। আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে।

দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৪৮ লাখ ৭ হাজার ৭৪০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ২৯ লাখ ৭৯ হাজার ৭৬৮ জন।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার ৯৪৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ৮২১ জন এবং নতুন করে ৮ লাখ ৩০ হাজার ৮২২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৪৮ হাজার ৭৮১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৮৫৮ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১৩৭ জন।


এ ক্যটাগরির আরো খবর..