× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রবি-এয়ারটেল একীভূত হওয়ার চুক্তি

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ দুই মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা এবং এয়ারটেল একীভূত হওয়ার চুক্তি করেছে। আজিয়াটার প্রধান কার্যালয় কুয়ালালামপুরে আজ এ চুক্তি হয় বলে জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে। আগামী দুই মাসের মধ্যে চুক্তি কার্যকর করতে চায় প্রতিষ্ঠান দুটি।

প্রতিষ্ঠান দুটি একীভূত হওয়ার পর রবি নামেই সেবা পরিচালনা করবে। এতে রবি আজিয়াটার মালিকানা থাকবে ৬৮ দশমিক ৩ শতাংশ আর ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ। বাকী মালিকানা থাকবে জাপানের এনটিটি ডকুমোর। একীভূত হলে রবির গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় চার কোটিতে। এতে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটরে পরিণত হবে রবি। সাড়ে পাঁচ কোটি গ্রাহক নিয়ে শীর্ষে আছে গ্রামীণ ফোন। বাংলা লিংকের গ্রাহক সংখ্যা তিন কোটি ২০ লাখের বেশি।

রবি জানিয়েছে, একীভূত হলে বিনিয়োগ বাড়বে তাদের। গ্রাহক পর্যায়ে কমবে কল চার্জ এবং ইন্টারনেট খরচ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার বিষয়ে আলোচনা শুরুর করে প্রতিষ্ঠান দুটি ।


এ ক্যটাগরির আরো খবর..