× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

মাদক দ্রব্য উদ্ধার অভিযানে বরিশাল র্যাব-৮ এর সদস্য সহ আহত দুই জন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে হামলায় র্যাব-৮ এর এক সদস্যসহ দুই জন আহত হয়েছে। আহতরা হলেন বরিশাল র্যাব-৮ এর সদস্য আলমগীর ও রুবেল (৩০) নামে এক যুবক । তাদের রাতেই বরিশাল শের-ই-বাংলা  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল রাত  ১ টার দিকে উজিরপুরের পশ্চিম ধামুরা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।  অভিযান চালিয়ে ওই ঘটনার সাথে জড়িত প্রশান্ত বিশ্বাস (২৪) ও প্রদীপ বিশ্বাস (২৮) নামে দুইজনকে ১০০ পিস ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮ এর ক্যাপ্টেন আবুল বাশার।
আটককৃতরা উপজেলার পশ্চিম ধামুরা গ্রামের নরেন বিশ্বাসের ছেলে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালানো হয় উজিরপুর উপজেলার পশ্চিম ধামুরা নামক এলাকায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রশান্ত নামে এক মাদক ব্যবসায়ীসহ তার সহযোগীরা ওই র্যাব সদস্যের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে র্যাব সদস্যের গলা ও হাতে জখম হয়। এসময় র্যাব সদস্যকে উদ্ধারে আসলে রুবেল নামে স্থানীয় এক যুবককেও কুপিয়ে জখম করে। এসময় তার বাম হাতের আঙুল কেটে যায়। পরে র্যাবের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে প্রশান্ত নামে একজনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ও মাদকব্যবসায়ী প্রদীপ নামে আরো এক যুবককে ৪০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এ অভিযান এখনো চলমান রয়েছে এবং আটককৃদের বিরুদ্ধে উজিরপুর থানায় র্যাব বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ক্যাপ্টেন বাশার।


এ ক্যটাগরির আরো খবর..