× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

রাজারহাটে অগ্নিকান্ড

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Fire-in-Rajarhat.jpg

এ. এস লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট উপজেলার সদর ইউপির কৈলাশকুটি গ্রামে বুধবার দিবাগত রাত আনুমানিক ১ ঘটিকার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই গ্রামের কৃষক সেকেন্দার আলীর গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত।

অগ্নিকান্ডে ৪টি গরু, ২টি ছাগল, আলু বিক্রির গচ্ছিত ১ লাখ ১৫ হাজার টাকা, ধান-চাল, হাঁস-মুরগীসহ ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ভষ্মিভ‚ত হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু)।


এ ক্যটাগরির আরো খবর..