× Banner
সর্বশেষ
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৭ হেফাজতকর্মী গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Hefazat-activist-arrested.jpg

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরও সাত হেফাজতকর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৩১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  তবে বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃতদের কারও নাম জানায়নি পুলিশ।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হওয়া সাতজনকেও একইভাবে শনাক্ত করা হয়েছে।  তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক।  মঙ্গলবার দুপুরে তাদের আদালতে নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬, ২৭ ও ২৮ মার্চে হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটিসহ মোট ৫৪টি মামলা রুজু হয়েছে।

এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।

সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করছে।


এ ক্যটাগরির আরো খবর..