× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

ঝিনাইদহে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenidah-field-day-Photo.jpg

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার সাধুহাটি গ্রামে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং কর্মকর্তা সামিউর রহমান, সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন। এসময় ওই এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে কৃষি বিভাগের ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বোরো ধান চাষে নানা পরামর্শ দেওয়া হয়। এছাড়াও চাষ সম্পর্কিত কৃষকদের নানা প্রশ্নের জবাব দেন কৃষি কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..