× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

তারাগঞ্জে উপজেলা চেয়ারম্যানের মালিকানাধীন ঠিকাদারি কাজে অনিয়ম

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/TNP-2.jpg

দিপক রায়, রংপুৃর প্রতিনিধি: তারাগঞ্জ উপজেলায় ১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে সৈকত এন্টার প্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ওই প্রতিষ্ঠানের মালিক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা হওয়ায় নিম্ন মানের সামগ্রী ব্যবহার করলেও তদারকি করছেন না স্থানীয় প্রকৌশলী বিভাগ।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালে এলজিডির অধীনে উপজেলার আলমপুর ইউনিয়নের চিকলী বাজার থেকে শুরু করে আলমপুর ঘোনাপাড়া পর্যন্ত ১৬৫০ মিটার এবং এলাহীর বাজার থেকে বড় ডাঙ্গা পর্যন্ত ৭০০ মিটার সড়ক নির্মান কাজটির উদ্বোধন করা হয়। কাজটির নির্মান ব্যয় ধরা হয় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা। প্রায় দুই বছর আগে নিম্ন মানের বালু ও ইটের খোয়া দিয়ে প্রাথমিক ভাবে সড়ক নির্মান কাজ শুরু করার পর বিগত প্রায় দুই বছর বাকি কাজ বন্ধ রাখেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

সম্প্রতি কয়েকদিন পূর্বে রাস্তা নির্মান কাজ শুরু হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানটির কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এলাকার লোকজন। কিন্তু কাজটি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটনের হওয়ায় নিম্নমানের কাজ হওয়ার পরেও এলাকার লোকজন কথা বলতে সাহস পাচ্ছে না। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানটি স্থানীয় শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বসিয়েছেন পাথর মিস্কার মেশিন। পাশা-পাশি পিচ গলানো হচ্ছে পরিত্যক্ত সাইকেলের টায়ার ও পরিত্যক্ত স্যান্ডেল দিয়ে। সেখানে দেখা যায়নি উপজেলা প্রকৌশলীর কোন কর্মকর্তাকেও।

ঘনবসতিপূর্ণ গ্রামের ভিতর পিচ গলানোর কাজ করায় ওই এলাকার পরিবেশ দূষনে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে বলে বেশ কয়েকজন ব্যবসায়ী ও এলাকার অনেকেই অভিযোগ করেছেন। এলাকার লোকজনের অভিযোগে কয়েকজন সংবাদ কর্মী সরেজমিনে গিয়ে নিম্ন মানের কাজটির তথ্য সংগ্রহ এবং ছবি তোলা চেষ্টা করলে চেয়ারম্যানের লোকজন বাধা প্রদান করেন। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটনের ব্যবহৃত মুঠোফোন দিয়ে ভোরের ডাক পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধিকে মুঠোফোনে ফোন দিয়ে চাঁদা বাজির মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেন। উপজেলা চত্বরের সামনে এসে কথা হয় নির্মান কাজের দায়িত্বরত উপ-সহকারি প্রকৌশলী মামুনুর রশিদ মামুনের সাথে। তিনি জানান, কাজটি করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের ঠিকাদারী প্রতিষ্ঠান। তাই উনি যেভাবে চান, আমাদেরকে সেভাবেই কাজ করে নিতে হয়। সেখানে আমাদের কথা বলার কোন সুযোগ তিনি দেন না।

উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান বলেন, প্রাইম কোট না দিয়ে কার্পেটিং করলে ওই কার্পেটিং থাকবে না। দুই একদিনের মধ্যেই উঠে যাবে। কার্পেটিং করার অন্তত ১ দিন আগে প্রাইম কোটিং করতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..