× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

মাদারীপু‌রে ২ চেয়ারম‌্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে যুবক নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Madaripur-Shivchar.jpg

মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের সংঘর্ষে মো. ইলিয়াস ঢালী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত  হয়েছেন আরও পাঁচজন।

বুধবার রাতে মাদারীপুর জেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত ইলিয়াস ঢালী ঢাকায় ফল বিক্রি করতেন। তিনি কাদিরপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের ইউনুস ঢালীর ছেলে।

শিবচর থানা পুলিশ জানায়, কাদিরপুর ইউপি নির্বাচন কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

এলাকাবাসী জানান, কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মো. মজিবুর রহমান মোল্লার প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আব্বাস মুন্সীর নির্বাচনের বিষয় নিয়ে পূর্ব থেকেই দ্বন্দ্ব চলছিল।

মজিবুর রহমান মোল্লা ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহ আলম তালুকদারের ও আব্বাস মুন্সী চেয়ারম্যান প্রার্থী বিএম জাহাঙ্গীর হোসেনের নির্বাচন করেন।

সেই দ্বন্দ্বের জের ধরে বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে মো. মজিবুর রহমান খলিল মোল্লা ও তার ভাতিজা মো. রুবেল মোল্লাকে কুপিয়ে জখম করা হয়। তাদের পরিবারের সদস্যরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করেন।

মো. রুবেল মোল্লার মাথার আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

এদিকে ওই ঘটনায় মো. আব্বাস মুন্সীর সমর্থক তিনজন আহত  হন।  তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতরা হলেন—  মো. ইলিয়াস ঢালী, মজিবুর ভারী, মজিনা বেগমসহ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাতে ইলিয়াস ঢালীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে মাদারীপুর নেওয়ার সময় তিনি মারা যান বলে পারিবারিক সূত্র জানান।

বুধবার এ নিয়ে হাসপাতাল এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যেও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে শিবচর উপজেলা হাসপাতাল এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কেউ মামলা করলে মামলা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..