× Banner
সর্বশেষ
দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  দুই বছর ধরে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ, পালিয়েছে ঠিকাদার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ

নামাজ পড়ে ফেরার পথে যুবককে তুলে নিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১২ এপ্রিল, ২০২১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নামাজ পড়ে ফেরার পথে এক যুবককে তুলে নিয়ে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সোয়া ৯টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন (১৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুর রহিমের ছেলে।

নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, রাতে টেকনাফের পশ্চিম লেদা এলাকার মসজিদে নামাজ পড়ে বাসায় ফিরছিল ইমাম। এসময় পথে ১০-১৫ জনের একটি অজ্ঞাত দুর্বৃত্তের দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে ইমাম হোসেনকে পশ্চিম লেদার স্থানীয় এক পাহাড়ে নিয়ে গিয়ে গুলি ও ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..