× Banner
সর্বশেষ
দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  দুই বছর ধরে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ, পালিয়েছে ঠিকাদার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ

ধামইরহাটে ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা খুন, আটক ১

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Uncle-murder.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে প্রতিবেশী ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা মোস্তফা (৩২) খুন হয়েছে। এ ঘটনায় খুনি রাজু হোসেন (২১) আটক করেছে থানা পুলিশ। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। শুক্রবার সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্বতাহেরপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

ভিকটিম মোস্তফার আপন ভাই মামনুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, নেশা করার কথা রাজু’র বাবা এনামুল হক টিটুকে জানানোয় বাবা এনামুল হক রাজুকে বকা দিলে ০৯ এপ্রিল সকাল ৮ টার দিকে রাজু প্রতিবেশী চাচা মোস্তফার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। এ সময় মোস্তফাকে দেখতে পেয়ে রাজু চড়াও হয় এবং মারপিট শুরু করে, এক পর্যায়ে রাজু হোসেন ঘর থেকে ধারালো হাসুয়া নিয়ে মোস্তফাকে ঘাড়ে ও গলায় এলোপাতাড়িভাবে কোপাতে থাকলে মোস্তফা গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা জখমী মোস্তফাকে দ্রুত নিকবর্তী জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টায় মোস্তফা মারা যায়। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে থানা পুলিশ খুনি রাজু হোসেনকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মুমিন জানিয়েছেন, এ ঘটনায় নিহতের ভাই মামনুল হক বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ক্যাপশনঃ ধামইরহাটে প্রতিবেশী ভাতিজার হাতে চাচাকে খুন করার অপরাধে খুনি ভাতিজা রাজু হোসেনকে আটক করে থানা পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..