× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের কল্যাণ কামনায় ফায়ার সার্ভিসের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

সারা দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৯ এপ্রিল শুক্রবার ফায়ার সার্ভিসের সদর দপ্তরে কেক কেটে এই দিবসের শুভ সূচনা করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয়। এ সময় অধিদপ্তরের ৩ জন পরিচালক এবং অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একই দিন সারা দেশের ফায়ার সার্ভিসের জেলা অফিসসমূহেও একইভাবে সীমিত আকারে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ফায়ার সার্ভিসের নিজস্ব মসজিদগুলোতে বাদ জুমা বিশেষ মোনাজাতে ফায়ার সার্ভিসসহ সারা দেশের কল্যাণ কামনা করা হয়। সদর দপ্তর মসজিদে দোয়ায় অংশ নেন অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকগণ। তারপর দেশের সকল ফায়ার স্টেশনে একই মেন্যুতে সকলকে দুপুরের খাবার পরিবেশ করা হয়।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৯ এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিটের সমন্বয়ে পুনর্গঠিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পথচলার ৪০ বছর অতিক্রান্ত হলেও এবারই প্রথম এই দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান পরিবেশন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। খবর বিজ্ঞপ্তির।


এ ক্যটাগরির আরো খবর..