× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় দেশের সব নির্বাচন স্থগিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
আলোচনার জন্য চিঠি
সংলাপ বর্জন করা বাকি ৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন

করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় দেশের সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে কমিশন বৈঠক শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন স্থগিতের এ ঘোষণা দেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনের উপ-নির্বাচন, প্রথম ধাপে ১৯টি জেলার ৬৪টি উপজেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভার নির্বাচন, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলার জেলা পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের শূন্য সদস্য পদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে। আগামী ১১ এপ্রিল এসব নির্বাচন হওয়ার কথা ছিল।

এছাড়া লক্ষ্মীপুর-২ শূন্য আসনের নির্বাচন পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের জন্য সংবিধানের ১২৩ (৪) অনুসারে প্রজ্ঞাপন জারি করা হবে। আর সিলেট-৩ শূন্য আসনের নির্বাচনের বিষয়ে পরবর্তীতে জানানাে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে। দেশের অবস্থা স্বাভাবিক হলে ফের নির্বাচন হবে।

তবে পাবনার সুজানগরে স্থানীয় সরকারের একটি নির্বাচন ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে ইসি সভাকক্ষে অনুষ্ঠিত কমিশন বৈঠকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..