× Banner
সর্বশেষ
জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম

যশোরে গণপরিবহনে সরকারি বিধি নিষেধ উপেক্ষিত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Public-transport-in-Jessore.jpg

যশোর প্রতিনিধি:  বাড়তি বাস ভাড়া নিলেও করোনা সংক্রামন রোধে সরকারি বিধি নিষেধ উপেক্ষিত হচ্ছে যশোর থেকে ছেড়ে যাওয়া গণপরিবহনে। যাত্রীরা জানিয়েছেন তারা বাড়তি ভাড়া দিয়েছেন কিন্তু বাসগুলোতে প্রতিসিটে দুইজন করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। পরিবহন শ্রমিকদের দাবি যাত্রীরা কথা না শোনায় এক সিটে একজনের নির্দেশনা মানা সম্ভব হচ্ছেনা।
করোনার সংক্রামন বৃদ্ধি পাওয়ায় আগামী দুই সপ্তাহের জন্য ১৮টি নির্দেশনা জারি করেছে সরকার। এর একটি গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল। এজন্য সরকার গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধিও করে দিয়েছে। বুধবার থেকে কার্যকর হওয়া এ নির্দেশনা যশোর থেকে ছেড়ে যাওয়া গণপরিবহনে উপেক্ষিত হচ্ছে। যশোর বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে বাড়তি ভাড়া নিলেও যাত্রী কম নেয়া হচ্ছে না। যাত্রীরা জানিয়েছেন, তারা প্রত্যেকেই বর্ধিত ৬০ শতাংশ ভাড়া দিয়ে বাসের টিকিট কিনেছেন। এমনকি যারা বর্ধিত ভাড়া দিতে রাজি হননি তাদের বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।
বাসগুলোতে অতিরিক্ত যাত্রী থাকলেও ক্যামেরার সামনে তা অস্বীকার করেন বাসের চালক ও হেলপার। অবশ্য কিছু শ্রমিকের দাবি যাত্রীরা কথা না শোনায় এক সিটে একজনের নির্দেশনা মানা সম্ভব হচ্ছেনা। এজন্য মনিটরিং প্রয়োজন বলে মনে করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..