× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

বিএনপি নেতা মেয়র গউছ শপথ নিচ্ছেন আজ

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র জি কে গউছ তৃতীয়বারের মতো বুধবার শপথ নিচ্ছেন।এই শপথ গ্রহণ করতে তাকে প্যারোলে মুক্তি দেয়া হচ্ছে।

বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে শপথবাক্য পাঠ করাবেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন।

এ ব্যাপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের সুপার ছগির আলী বলেন, শপথ গ্রহণ করতে আজ কারাবন্দী মেয়র জি কে গউছকে সিলেটের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম প্যারোলে মুক্তি দিয়েছেন। শপথ গ্রহন অনুষ্ঠানে যতটুকু সময় প্রয়োজন, ততটুকু সময়ের জন্য তাকে মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর কারাগারে থেকেই হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন জি কে গউছ। তিনি প্রায় ১৩ মাস ধরে কারাবন্দী রয়েছেন। বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।

এছাড়াও হবিগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর, নবীগঞ্জ পৌরসভা, চুনারুঘাট পৌরসভা, মাধবপুর পৌরসভা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলররাও আজ শপথ নিবেন।


এ ক্যটাগরির আরো খবর..